তিন দিন আগে তার সাথে আমার খুব ভালোভাবে কতা শুরু হয়েছিলো দুপুর বেলা। আমি খেতে বসবো। কথা প্রসঙ্গে বললাম, ❝আর কত দিন এমন দূরে থাকবা? তুমি দেশে আসবা কবে?❞ ব্যাডা আমারে উত্তর দিছে, ❝কত মানুষই তো এমন বিদেশে থাকে!! তোমার কাজিনগুলা তোমার চেয়ে বয়সে ছোট! ওদের হাজব্যান্ডরাও বিদেশে থাকে!!❞ আমি বললাম, ❝প্রেম করার সময় তো শুনি নাই কখনো তুমি বিদেশে যাবা?!❞ বললো, ❝ঐ সময় বিদেশে আসলে তোমার আব্বা আম্মা যদি তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতো?! এজনয় আসি নাই!! এখন তো আর সেই সমস্যা নাই!!❞ আমার মাথায় তো রক্ত উঠে...